Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মধুপুরে নবজাগরণ সমাজ সেবা সংঘের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান

Bangla FMbyBangla FM
৬:৩৯ am ১৯, জুন ২০২৫
in সংগঠন
A A
0


জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি:

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” — এই প্রতিপাদ্যে মধুপুরে শুরু হয়েছে নবজাগরণ সমাজ সেবা সংঘের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।

বুধবার (১৮ জুন) বিকেল ৩টা থেকে শুরু হওয়া অভিযানের পঞ্চম দিনে ধনবাড়ি-গোপালপুর সড়কের সিংগারবাড়ী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রোপণ করা হয় নিম, হরিতকি ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ। পাশাপাশি গাছগুলোর সুরক্ষায় বেষ্টনীও স্থাপন করা হয়।

উদ্যোগটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলমনগর দাখিল মাদ্রাসার সুপার ও সংঘের উপদেষ্টা আমিনুল ইসলাম মারুফী। এর আগে বেলুটিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা, দত্তবাড়ী বাজার, সিংগারবাড়ী বাজার, সিংগারবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, জান্নাতুল মাওয়া গোরস্থান ঈদগাহ মাঠ এবং পূর্বপাড়া জামে মসজিদ এলাকায় গাছ রোপণ করা হয়।

পঞ্চম দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা ও গোলাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম মাস্টার, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, সংঘের অ্যাডমিন খালিদ মঞ্জিল মুজাহিদ, সাইফুদ্দিন, খন্দকার বদিউজ্জামান বুলবুল এবং সদস্য জিহাদ, নিরব, আল মামুন, নাইম, তাহসিন, হাবিব, শিমুলসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার হোসেন, আব্দুস ছামাদ, জয়েন উদ্দিন তালুকদার প্রমুখ।

সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক উন্নয়নমূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, সচেতনতামূলক কর্মসূচি এবং চলমান বৃক্ষরোপণ অভিযান।

অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ সংরক্ষণে যুব সমাজের এমন উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

Tags: সমাজ সেবা সংঘ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম