Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার গুদাম থেকে ৫৫ বস্তা ভিজিএফ চাল উদ্ধার, আটক ৩

Bangla FMbyBangla FM
৯:৫৬ am ০২, জুন ২০২৫
in অপরাধ
A A
0
oplus_0

oplus_0

লিমন মিয়া, সরিষাবাড়ী:

জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার ভাড়াটিয়া গুদাম থেকে দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ৫৫ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় তিনজনকে আটক করে সোমবার (২ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে।

রবিবার (১ জুন) রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের রেলক্রসিং সংলগ্ন এলাকায় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাদেক আলী এবং সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।

অভিযোগ রয়েছে, ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত ভিজিডি ও ভিজিএফ চাল বিতরণে অনিয়ম চলছে ভাটারা ইউনিয়ন পরিষদে। সরকারি চাল আত্মসাৎ করে বিভিন্ন গুদামে মজুদ করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে দেখা যায়, চালগুলো বস্তা পরিবর্তন করে ইজিবাইকে করে সরিয়ে নেওয়া হচ্ছিল। সেখান থেকে ৫৫ বস্তায় মোট ২ হাজার ৭৫০ কেজি চাল জব্দ করা হয় এবং তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটকৃতরা হলেন:

  • আশিক মিয়া, পিতা: আব্দুল গফুর, গ্রাম: রঘুনাথপুর, মহাদান ইউনিয়ন
  • মো. শান্ত, পিতা: শাওয়ান আলী, গ্রাম: বারুইপটল, ভাটারা ইউনিয়ন
  • রায়হান মিয়া, পিতা: জয়েন উদ্দিন, গ্রাম: সানাকইর, মহাদান ইউনিয়ন

সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বলেন, “সরকারি চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। অবৈধ মজুদের খবর পেলেই অভিযান চালানো হবে।”

সরিষাবাড়ী থানার ওসি মো. রাশেদুল হাসান জানান, এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম