Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছা-কয়রায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ

Bangla FMbyBangla FM
৮:৫৩ am ২১, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

পাইকগাছা প্রতিনিধি:


পাইকগাছা-কয়রায় দলীয়,সামাজিক ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে শেষ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু।দলীয়,সামাজিক ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তিনি বলেন,আওয়ামীলীগের দোসর, সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান কোনভাবেই বিএনপিতে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।যদি কেউ কোন প্রকার আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার বেলা ১১টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত কয়রা ও পাইকগাছা উপজেলার দলীয়, সামাজিক ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মশালায় জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাশেষে কয়রায় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা লিফলেট বিতরণ করেন। বিকেলে ৫টায় কয়রা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জামাল সরদার ও যুবনেতা মিজানুর রহমানের কবর জিয়ারত করেন। সন্ধ্যায় শেষে জায়গীরমহল বাজার চত্ত্বরে ব্যবসায়ী ও সুধী সমাজের সাথে মতবিনিময় করেন। সন্ধ্যা সড়ে ৭টায় আমাদী বাজারস্থ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত নাম যজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন কালে কর্তৃপক্ষের সাথে মতবিনিময় শেষে নগদ অর্থ প্রদান করেন।

রাত সাড়ে নয়টায় পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। রাত সাড়ে ১০টায় পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন যুবদল নেতা আলালের পিতা শহিদুল ইসলামের মৃত্যুতে শোকাহত পরিবারের মাঝে পৌঁছে সমবেদনা জানান।এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, পাইকগাছা পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, যুগ্ম আহবায়ক তৈাহিদুর রহমান মুকুল, খুলনা জেলা বিএনপির সদস্য, মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস,খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য ও পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, কয়রা উপজেলা বিএনপি নেতা জিএম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, কোহিনূর ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শাহরিয়ার কবির,

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা রক্ষায় জনগণের ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য : উপদেষ্টা এম সাখাওয়াত
  • হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬,৫৮০ বাংলাদেশি
  • রমজানের আগেই এলপিজি সংকট কাটবে: জ্বালানি উপদেষ্টা
  • পুলিশের অভিযানে দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক
  • সুনামগঞ্জে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার আহবাণ জানালেন ধর্ম উপদেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম