Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় আকস্মিক ঝড়ে ৭টি বসতঘর বিধ্বস্ত, ব্যাপক ক্ষয়ক্ষতি

Bangla FMbyBangla FM
১১:৩৩ am ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় মাত্র পাঁচ মিনিটের আকস্মিক ঝড়ে ৭টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামে এ ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের সময় এলাকায় টানা বৃষ্টি চলছিল।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হলে কয়েক মিনিটের মধ্যেই সিরাজ মোল্যা, সালাম শেখ, নুরু শেখ, কামরুল গাজী, সোহাগ গাজী, মিজান শেখ ও বক্কার খানের ঘর ভেঙে পড়ে। কারো টিনের চাল উড়ে গেছে, আবার কারো ঘর সম্পূর্ণভাবে মাটির সাথে মিশে গেছে। একইসঙ্গে গ্রামের অসংখ্য গাছপালাও ভেঙে পড়েছে।

ক্ষতিগ্রস্তরা সবাই কৃষক ও দিনমজুর হওয়ায় এ দুর্যোগে তারা চরম বিপাকে পড়েছেন। কেউ কেউ খোলা আকাশের নিচে দিনযাপন করছেন বলে জানা গেছে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবো।”

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো। তারপর ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, এমন দুর্যোগে দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন, যাতে ক্ষতিগ্রস্তরা পুনরায় মাথা গোঁজার ঠাঁই ফিরে পায়।

Tags: ক্ষয়ক্ষতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
  • শিক্ষায় আন্তর্জাতিক মানের অঙ্গীকার শিক্ষামন্ত্রীর
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম