Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শান্তিগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি

Bangla FMbyBangla FM
৭:২২ am ২৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ):
সারা দেশের মতো ছয় দফা দাবিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাতেও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—

  • স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিয়োগ বিধি সংশোধন করে ১৪তম গ্রেডে উন্নীতকরণ
  • ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দিয়ে ১১তম গ্রেডে উন্নয়ন
  • পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা
  • পূর্ববর্তী টাইমস্কেল/উচ্চতর গ্রেড সমন্বয় করে নতুন স্কেলে অন্তর্ভুক্তি
  • পূর্বে ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নদের সরাসরি ১১তম গ্রেডে অন্তর্ভুক্তি
  • পূর্ব নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী স্কেল পুনঃনির্ধারণ

বক্তারা জানান, এই ছয় দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও টেকসই হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মল্লিকা রানী দাশ, হেল্থ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সভাপতি মনিরুজ্জামান, সহ-সভাপতি বিজয় ভূষণ দাশ, সাধারণ সম্পাদক সজীব দাস, অর্থ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক শ্রাবণী ব্যানার্জি, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক রুহুল আমীনসহ উপজেলার সকল স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম