Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুমকিতে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ইটভাটায় বিপন্ন হচ্ছে পরিবেশ 

Bangla FMbyBangla FM
11:15 am 08, March 2025
in সারাদেশ
A A
0
Exif_JPEG_420

Exif_JPEG_420

 

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলায় ভ্রাম্যমান আদালতের  ‘ফেমাস ব্রিকস’ নামের অবৈধ ইটভাটা আংশিক গুড়িযে দেয়ায় হলেও পায়রা নদীর তীরে দুমকি ব্রিকসে প্রশাসনের নাকের ডগায় চলছে ইটভাটা।

পরিবেশ বান্ধব ঝিকঝাকের অন্তরালে চলছে পরিবেশ বিধ্বংসী জ্বালানী কাঠে পোড়ানো অবৈধ ইটভাটা। প্রকাশ্যে পুড়ছে কাঠ, ইটভাটায় নির্গত ধোয়া আর কার্বনের আস্তরণে বিপন্ন হচ্ছে পরিবেশ ও ফসলের মাঠ। 

Exif_JPEG_420

ইটভাটা নিয়ন্ত্রণ আইনের তোয়াক্কা করছেন না তারা। বেপরোয়া গতিতে ফলজ-বনজ কাঠ ব্যবহারে ইট পোড়ানো চলছে। পরিবেশ আইনে সম্পূর্ণ নিষেধসত্ত্বেও বছরের পর বছর যাবৎ এভাবেই এ ভাটাটিতে ইট তৈরির কাজ চলছে বলে অভিযোগ এলাকাবাসীর।

সরেজমিনে শনিবার ৮ মার্চ বেলা ১১টায় দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজার এলাকায় গিয়ে দেখা যায়, একহাজার ফুট দুরত্বে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান , সড়কের পাশে ফসলের মাঠে একসময়ের ঝিকঝাক দুমকি ব্রিকসে কয়লার স্যাম্পল সামনে রেখে ভেতরে কাঠ পুড়িয়ে ইট তৈরি চলছে। পাশেই রয়েছে করাত কল, গাছের গুঁড়ি ও চেরাই কাঠের স্তুপ। ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানায়, প্রতি ডিসেম্বরের শুরুতে ভাটার প্রস্তুতি শুরু হয়। এরপর টানা মার্চ মাস পর্যন্ত এ ভাটায় কাঠ ব্যবহার করে ইট তৈরি হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আমিনুল ইসলাম মুন্সিসহ আর দু’জনের যৌথ ব্যবস্থাপনায় চালাচ্ছেন ইটের ভাটা।

 মালিক আমিনুল ইসলামের কাছে জানতে চাওয়া হয় সরকারী  বৈধ কোন কাগজপত্র আছে কিনা? তিনি বলেন, তার কাছে কোন কাগজপত্র নেই। আলী আকবর খান ও সাবেক ইউপি সদস্য বশির খানের সাথে যোগাযোগ করুন। 

আলী আকবর খান পরে কাগজ দেখানোর কথা বলে নানা ভাবে সময় ক্ষেপণ করছেন। 

স্থানীয় একাধিক বাসিন্দা ইট ভাটার বিষয়ে জানান, প্রশাসন তো দেখছে ভাটাগুলো অবৈধ ও ইট তৈরির প্রক্রিয়াও অবৈধ। এদের বিরুদ্ধে ব্যবস্থা কেনো ব্যবস্থা নিচ্ছে না? 

পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান বলেন, দুমকি উপজেলার এখন কোন ইটভাটায় পরিবেশগত ছাড়পত্র নেই। ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক বলেন, আমি এখানে নতুন। ভাটাটি অবৈধ কীনা আমার জানা নেই। অবৈধ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। 

Tags: দুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উপদেষ্টা আসিফ-মাহফুজ পদত্যাগ করতে যাচ্ছেন
  • তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
  • বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপনে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা
  • নবাগত ডিআইজি জাহিদুল হাসানকে হাবিবুল্লাহ রায়হানের অভিনন্দন
  • বিএনপি’র নামে চাঁদাবাজি করলে সেই টাকা ফেরত দিতেই হবে : কাজী আলাউদ্দীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম