Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেপ্তার: স্ত্রী বললেন, ‘টাকা দিয়ে ছাড়িয়ে আনব’

Bangla FMbyBangla FM
1:11 pm 16, March 2025
in শীর্ষ নিউজ
A A
0

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) তেজগাঁও থানা-পুলিশ বসুন্ধরা সিটি থেকে তাকে আটক করে।

গ্রেপ্তারের পর সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন এক ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানান, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি বলেন, “কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা খরচ করে আমার জামাইকে ছাড়িয়ে আনব। যারা এই ঘটনার পেছনে আছে, তাদের ছেড়ে দেওয়া হবে না।”

এছাড়া, তিনি জানান, ১০ থেকে ১২ দিনের মধ্যেই সাজ্জাদ জামিনে মুক্তি পাবেন। তার কথায়, “মামলা থাকলে গ্রেপ্তার হবেই। কিন্তু যারা মনে করছেন, সে আর বের হতে পারবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা। এখন পালানোর পালা তোমাদের।”

এর আগে, গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে এসে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ওসিকে বিবস্ত্র করে মারধরের হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। এরপর তাকে ধরিয়ে দিতে নগর পুলিশ কমিশনার পুরস্কার ঘোষণা করেন।

উল্লেখ্য, সাজ্জাদের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অপরাধ জগতে সক্রিয় ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ওসমান হাদির ওপর হামলা বাংলাদেশের ওপর হামলা: সালাহউদ্দিন আহমদ
  • নিজের নির্বাচনী ব্যানার, ফেস্টুন অপসারণ করলেন শহিদুল ইসলাম বাবুল
  • রাণীশংকৈলে ইএসডিও`র সাকসেস শেয়ারিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  • কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন সাত ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম