Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে জামায়াতের ত্রৈমাসিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত  

Bangla FMbyBangla FM
2:36 pm 25, April 2025
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: 

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ত্রৈমাসিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় আল ফারুক একাডেমির হলরুমে সৈয়দপুর উপজেলা ও শহর শাখা এবং কিশোরগঞ্জ উপজেলা শাখার রুকনদের নিয়ে এই আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম ও জেলা মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম।

জেলা মজলিসের সূরা সদস্য ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের উদ্বোধন সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান, পরিচালনা করেন জেলা মজলিসের সূরা সদস্য নীলফামারী  শহর আমীর মো. আব্দুর রশিদ শাহ। 

বিকেলে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, চব্বিশের অভ্যুত্থানে ভারতীয় দালাল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন যুগের সুচনা হয়েছে। দ্বিতীয় স্বাধীনতার এই অনুকূল পরিবেশে ইসলামের আলোকে দেশ গড়ার সুবর্ণ সুযোগ এসেছে। 

তাই আগামী জাতীয় নির্বাচনে ইসলামী রাজনৈতিক দলগুলো যদি একটা ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরী করে জোটগতভাবে নির্বাচন করে তাহলে সুনিশ্চিতভাবে বিজয় আসবে। এতে ইসলামী দলগুলোর নেতৃবৃন্দের নেতৃত্বে জাতি একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমিক ও নীতিবানদের নিয়ে সরকার গঠন করা সম্ভব হবে। যে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্খা। আশা করি ইসলামী দলগুলোর জোট অচিরেই গঠিত হবে এবং সেক্ষেত্রে জামায়াতের নেতাকর্মীদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে ও অগ্রণী ভূমিকা রাখতে হবে। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিশু সাজিদের দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল
  • বোয়ালখালীতে আগুনে পুড়ল ৬ বসতঘর
  • ভেন্টিলেশনে রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলছে : মেডিকেল বোর্ড
  • রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
  • শিশু সাজিদকে মৃত ঘোষণা করা হয়েছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম