Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হবিগঞ্জ সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় গরু ও চোরাচালান পণ্য জব্দ

Bangla FMbyBangla FM
২:০৮ pm ২৩, মে ২০২৫
in অন্যান্য
A A
0

কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার ভারত সীমান্তবর্তী এলাকায় পৃথক ছয়টি অভিযানে প্রায় ৪৪ লাখ টাকার ভারতীয় গরু ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে গরু, শাড়ি, মদ, গাঁজা, চিনি ও মশার কয়েলসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার গুইবিল, সাতছড়ি, তেলিয়াপাড়া, মনতলা, হরিণখোলা ও বাল্লা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় ৯টি গরু এবং বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত সব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৩৫ হাজার ৩২০ টাকা।

অধিনায়ক আরও জানান, “দুর্গম সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবির নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তবে কোনো অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।”

একই সময়ে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান সীমান্ত থেকে আরও ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি ও ৪৭ বোতল মদ জব্দ করেছে বিজিবি।

সবকটি অভিযানের ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম