Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চিৎমরম আমতলী সড়ক ও  কালভার্ট যেন মরণ ফাঁদ!

Bangla FMbyBangla FM
১০:১০ am ২৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা, রাঙামাটি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের আমতলী-আগাপাড়া সড়কে অবস্থিত একটি কালভার্ট ধসে গিয়ে পরিণত হয়েছে মরণ ফাঁদে। কালভার্টটির আশপাশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত; ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, বৃদ্ধসহ সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত মোটরসাইকেল, চাঁদের গাড়ি এবং অন্যান্য যানবাহন চলাচল করে। চালকরা জানান, গর্তে পড়ে প্রায়শই দুর্ঘটনার শিকার হতে হয়। বিশেষ করে বৃষ্টির দিনে বা সন্ধ্যার পর চলাচল হয়ে ওঠে মরণ ঝুঁকিপূর্ণ।

সরেজমিন ঘুরে দেখা যায়, চিৎমরম বাজার থেকে চাকুয়াপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তায় অসংখ্য গর্ত ও ধসে পড়া ইটের অংশ, যা যানচলাচলের উপযোগিতা নষ্ট করে দিয়েছে। আমতলী থেকে আগাপাড়ার মধ্যবর্তীস্থানে কালভার্টটির নিচের অংশ দেবে গেছে এবং তার আশপাশের রাস্তা বৃষ্টির পানিতে সলিং উঠে গিয়ে চরম নাজুক অবস্থা তৈরি হয়েছে।

জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ছংড়াছড়ি ছড়ার উপর নির্মিত হয়েছিল এই কালভার্ট। কিন্তু দীর্ঘ সময় ধরে কোন সংস্কার না হওয়ায় বর্তমানে তা বিপজ্জনক রূপ ধারণ করেছে।

ভুক্তভোগীদের ভাষ্য:

স্থানীয় বাসিন্দা থোয়াইচিং মারমা বলেন, “কালভার্ট ও রাস্তার কারণে প্রতিদিন চরম কষ্টে যাতায়াত করতে হয়।”

অংহ্লাথুই মারমা জানান, “চারটি গ্রামের প্রায় দুই হাজার মানুষ এই সড়কে নির্ভরশীল। আমরা কৃষিপণ্য এই রাস্তা দিয়েই বাজারজাত করি। এমন অবস্থায় আমাদের কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

স্থানীয় কারবারি অংসাথুই মারমা বলেন, “কলাগাছ, আম, সবজি—সব কিছু এই রাস্তায় করে বাজারে নিতে হয়। কিন্তু রাস্তাটির অবস্থার কারণে সময়মতো বাজারে পৌঁছানো যায় না। এতে আমাদের আর্থিক ক্ষতিও হচ্ছে।”

চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী বলেন, “সড়ক ও কালভার্টের অবস্থা সত্যিই করুণ। ইউনিয়ন পরিষদের পক্ষে এই কাজ বাস্তবায়নের বাজেট নেই। তাই আমি রাঙামাটি জেলা পরিষদকে নতুন করে কালভার্ট ও রাস্তা নির্মাণের অনুরোধ জানিয়েছি।”

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার
  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম