Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উই ফর ইউ” সংগঠনের ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে স্মরণিকা মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

Bangla FMbyBangla FM
৯:২৮ am ১৬, জুন ২০২৫
in সংগঠন
A A
0


শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের স্বেচ্ছাসেবী রক্তদানকারী সামাজিক সংগঠন “উই ফর ইউ” তাদের ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করে।

সোমবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম মো. সায়েম এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ, সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন ও স্মরণিকার সম্পাদক নোমান শিবলু।

বক্তারা বলেন, “রক্তদানের মতো মহৎ কাজ সমাজ পরিবর্তনের হাতিয়ার হতে পারে। এই সংগঠন দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে।” বিশেষ করে ফেনী-নোয়াখালীর সাম্প্রতিক বন্যাকালে “উই ফর ইউ” পানি বন্দী পরিবারদের মাঝে খাবার বিতরণ, চিকিৎসা সহায়তা ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছে।

বক্তারা আরও বলেন, দল-মত নির্বিশেষে “উই ফর ইউ” সকলের। রক্তদানে যে মানসিক শান্তি ও তৃপ্তি পাওয়া যায়, তা কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয়।

উল্লেখ্য, ২০১০ সালের ৫ মে প্রতিষ্ঠিত এই সংগঠনটি এখন পর্যন্ত ১৯ হাজার ব্যাগের বেশি রক্ত সরবরাহ করেছে। পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিকতায় অনন্য নজির স্থাপন করেছে তারা। “উই ফর ইউ” বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ফেনী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ইতোমধ্যে একাধিক জাতীয় সম্মাননাও অর্জন করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
  • নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫
  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা
  • যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচন দেওয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম