Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সীমান্তে ভারতীয় মদের চালান আটক, সিজার মূল্য প্রায় ১২ লাখ টাকা

Bangla FMbyBangla FM
৯:০৯ am ২৭, জুন ২০২৫
in অন্যান্য
A A
0

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তসহ দুইটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বিড়ির বড় দুটি চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ জুন) এসব পণ্য আটক করা হয় বলে জানিয়েছে সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবির দেওয়া তথ্যমতে, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পূর্ব লাকমা এলাকা থেকে বালিয়াঘাট বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১১৯৮/এমপি হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ১২৮ পিস ভারতীয় মদ জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯২ হাজার টাকা।

অন্যদিকে, বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড় এলাকায় চিনাকান্দি বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১১/এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে ১০ হাজার প্যাকেট ভারতীয় ‘নাসির উদ্দিন’ বিড়ি আটক করা হয়। যার সিজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে বিজিবি নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আইনগত প্রক্রিয়ায় ধ্বংস ও জমা দেওয়া হবে।”

Tags: অপরাধদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩
  • আজ থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ
  • ভারত-পাকিস্তান ম্যাচ নিশ্চিত, বাংলাদেশের পাশে পাকিস্তান
  • দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম