Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবিতে প‌বিত্র মা‌হে রমজা‌নের তাৎপর্য শীর্ষক আল‌োচনা, দোয়া ও ইফতার মাহফিল 

Bangla FMbyBangla FM
9:12 am 19, March 2025
in ক্যাম্পাস
A A
0

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)তে জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে পবিত্র রমজান মাসের তাৎপর্য বিষয়ক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতি‌থি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বানিজ‌্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হো‌সেন চেীধুরী। ইফতার মাহফিলে প্রধান পৃষ্ঠ‌পোষক ছিলেন পবিপ্রবি’র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী র‌ফিকুল ইসলাম।

ইউট‌্যাব পবিপ্রবি শাখার সভাপতি ও ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ মামুন অর র‌শিদ এর সভাপতিত্বে বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমা‌য়েত জাহান। 

এ সময় পবিপ্রবির কৃষি অনুষদের সিনিয়র অধ্যাপক ড. মোঃ দেলোয়ার হোসেন, আইন ও ভুমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, জনসংযোগ বিভাগের সিনিয়র উপপরিচালক মোঃ মাহফুজুর রহমান সবুজ, সহকারী অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম,ডেপুটি রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক ও কর্মচারী মোঃ মোশারেফ হোসেনসহ জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চেীধুরী বলেন, বিগত আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধংস করে দিয়েছে। শিক্ষাঙ্গনে নকলের মহোৎসব চলছিল। তাদের আমলে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ধর্ষনের সেঞ্চুরী উৎসব পালন করেছে। তিনি আরো বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি, ছিনতাই, খুন এখন নিত্যনৈমত্তিক ঘটনা। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে দুর্বিসহ করে তুলেছে। নির্বাচিত সরকার ছাড়া এ ধরণের পরিস্থিতি থেকে উত্তরণ কোনো ক্রমেই সম্ভব নয়। তিনি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। 

Tags: ইফতার মাহফিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম