Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুষ্টিয়ায় তামাকক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

Bangla FMbyBangla FM
10:21 am 15, March 2025
in সারাদেশ
A A
0

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের একটি তামাকক্ষেত থেকে সন্তোষী বালা দাসী (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের একতারপুর এলাকার ঋষি পাড়ার বাসিন্দা ঝন্টু দাসের স্ত্রী। তিনি শুক্রবার বিকেলে পাতা কুড়াতে বেরিয়ে নিখোঁজ হন।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান জানান, নিহত নারী শুক্রবার বিকেলে পাতা কুড়াতে পার্শ্ববর্তী মাঠে যান। দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাকে পায় না। আজ সকালে স্থানীয় কৃষকরা তামাকক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারীর কানে স্বর্ণের দুল ছিল, যা এখনো পাওয়া যায়নি, এলাকাবাসীর ধারণা মাদকসেবীদের আড্ডার জায়গা। হয়তোবা তার দুল ছিনিয়ে নেবার সময় তাদের চিনে ফেলায় এই হত্যাকাণ্ডটি ঘটেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হবে।

আল-আমিন খান রাব্বি
কুষ্টিয়া

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
  • বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপনে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা
  • নবাগত ডিআইজি জাহিদুল হাসানকে হাবিবুল্লাহ রায়হানের অভিনন্দন
  • বিএনপি’র নামে চাঁদাবাজি করলে সেই টাকা ফেরত দিতেই হবে : কাজী আলাউদ্দীন
  • ভোলাহাট ইসলামপুর এলাকায় ট্রলির সাথে ধাক্কায় ১ শিশুর মৃত্যু  

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম