Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে অভিনব কায়দায় হাসপাতাল থেকে শিশু চুরি

Bangla FMbyBangla FM
4:13 pm 08, March 2025
in সারাদেশ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভিনব কায়দায় দুই মাস সাত দিন বয়সী এক ছেলে শিশু চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর অর্ধ দিবস পার হয়ে গেলেও পুলিশ এখনো চুরি হওয়া শিশুকে উদ্ধার করতে পারেনি।  

শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

এদিকে কোলের সন্তান চুরি হয়ে যাওয়ায় পাগল প্রায় অবস্থা নবজাতকের মা’ জান্নাতুল ফেরদৌসের (১৯)। সন্তান হারানোর বেদনায় বাড়িতে চলছে শোকের মাতম। জানা যায়, শিশু আব্দুর রহমানের মা’ জান্নাতুল উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস দুই মাস সাত দিনের নবজাতক আব্দুর রহমানকে নিয়ে তার মা তাজনাহার বেগমের ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে  জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশু সন্তানকে নিয়ে সিরিয়ালে দাঁড়ায়। ওই সময় আনুমানিক ৪৫ বছর বয়সী কালো বোরকা পরিহিত একজন অপরিচিত মহিলা (যার সাথে ৬/৭ বছরের একটি মেয়ে আছে) জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন। জান্নাতুল ফেরদৌস সরল মনে তার শিশু সন্তানকে অপরিচিত মহিলার কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ায়। টিকিট কাটা শেষে তিনি ওই নারীকেসহ তার শিশু সন্তানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে নিরুপায় হয়ে থানা পুলিশকে অবগত করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, চুরি হওয়া শিশুর এখনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। পুলিশ চুরি হওয়া বাচ্চা উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • বাগেরহাটে পরিবহনের ধাক্কায় ১জন মোটরসাইকেল আরোহী নিহত
  • নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা, বিভিন্ন স্থানে বিক্ষোভ রাজনৈতিক দলগুলোর নিন্দা-ক্ষোভ
  • হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
  • ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম