Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় এক রাতে দুই চা বাগান থেকে ৪ গরু উধাও!

Bangla FMbyBangla FM
3:25 pm 08, March 2025
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক রাতেই দুটি চা বাগান থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) ভোরে শরীফপুর ইউনিয়নের তিলকপুর ও চাতলাপুর চা বাগানে এই চুরির ঘটনা ঘটে,যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। চুরি হওয়া গরুগুলোর মোট মূল্য আনুমানিক সাড়ে তিন লক্ষাধিক টাকা।

তিলকপুর চা বাগানের সাংবাদিক মিন্টু দেশোয়ারা’-র দুটি ষাঁড় এবং চাতলাপুর চা বাগানের ঝন্টু রবিদাসের দুটি গরু চুরি হয়েছে।

সাংবাদিক মিন্টু দেশোয়ারা জানান,’তার চুরি যাওয়া দুটি গরুই ছিল তার একমাত্র সম্পদ,যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। গরু হারিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন এবং দ্রুত গরু উদ্ধারের দাবি জানিয়েছেন’।

অন্যদিকে,ঝন্টু রবিদাস জানান, তার দুটি গরুর মূল্য প্রায় দেড় লাখ টাকা,যা তার সংসার চালানোর একমাত্র ভরসা ছিল। গরু হারিয়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।

গরু চুরির ঘটনা জানাজানি হলে,’স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া শুরু করেন। চা বাগান পঞ্চায়েত, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়’।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, চুরি হওয়া গরুগুলো উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা দ্রুত চোর শনাক্ত ও গরু উদ্ধারের দাবি জানিয়েছেন এবং নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালথায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • ব্রাহ্মণপাড়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন, অদম্য নারীদের সম্মাননা প্রদান
  • বগুড়া ৪ আসনের বিএনপির প্রার্থী মোশারফের কাছে চাঁদা দাবি
  • এই পদক আমার কাছে ‘বিশেষ’: ঋতুপর্ণা
  • ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম