Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির অনুমতি মেলেনি, চট্টগ্রামে সড়ক অবরোধ

Bangla FMbyBangla FM
11:54 am 25, April 2025
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির অনুমতি না দেওয়ায় চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সর্বস্তরের সুন্নি জনতা’।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে সাড়ে ১০টার দিকে ‘সর্বস্তরের সুন্নি জনতার’ ব্যানারে নগরের শুলকবহর এলাকায় সড়ক অবরোধ করা হয়। পরে তারা প্রায় আড়াই ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করা হয়। মূলত ২৬ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচি হওয়ার কথা। তবে সেটির অনুমতি দেওয়া হয়নি। তার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করা হয়।

আন্দোলনকারীদের ভাষ্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। তাদের অন্যতম দাবি ঢাকায় কর্মসূচির অনুমতি দিতে হবে।

মো. ওমর নামের একজন বলেন, ফিলিস্তিনের মুক্তির দাবিতে ঢাকায় বৃহৎ কর্মসূচি ছিল। সেটি অনুমতি না দেওয়ায় ‘গণপ্রতিরোধ কর্মসূচি’ পালন করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার উপকমিটির সদস্য মাওলানা মুহাম্মদ এনাম রেজা গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল (শুক্রবার) সকাল ১০টার মধ্যে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইনের অনুমতি না দিলে জুমার পর নগরের জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করা হবে।’

অবরোধের বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tags: ‘মার্চ ফর প্যালেস্টাইন’
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএনপি’র নামে চাঁদাবাজি করলে সেই টাকা ফেরত দিতেই হবে : কাজী আলাউদ্দীন
  • ভোলাহাট ইসলামপুর এলাকায় ট্রলির সাথে ধাক্কায় ১ শিশুর মৃত্যু  
  • সালথায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • ব্রাহ্মণপাড়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন, অদম্য নারীদের সম্মাননা প্রদান
  • বগুড়া ৪ আসনের বিএনপির প্রার্থী মোশারফের কাছে চাঁদা দাবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম