Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরনদীতে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে এনা পরিবহন, আহত অন্তত ১০

Bangla FMbyBangla FM
১০:৫৪ am ২৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মো. খায়রুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি:
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর-বামরাইল সড়কপথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি এনা পরিবহন বাস। বুধবার (২৫ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এনা পরিবহন একটি গোল্ডেন লাইন পরিবহনকে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহন খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হন। দুর্ঘটনাস্থলে যানজটের সৃষ্টি হলেও বাসটি উদ্ধার করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হয়েছে।”

এদিকে দুর্ঘটনাকবলিত এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, অথচ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেই।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম