Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জনপ্রিয় ইসলামী শিল্পী কবির বিন সামাদকে হত্যার হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

Bangla FMbyBangla FM
৩:৪৩ pm ২৪, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :

জনপ্রিয় ইসলামী শিল্পী কবির বিন সামাদকে ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ কর্তৃক মাহফিলের স্টেজ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ, হত্যার হুমকির প্রতিবাদে ও তার গ্রেফতার এবং শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সংগ্রামী তৌহিদী জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা মাজলিসুন মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।

এ সময় আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা উলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, মাওলানা মনোয়ার হোসেন মমিন, মাওলানা আমিনুর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন হুজাইফি। মানববন্ধনে হাজার হাজার আলেম ও ইসলামী তৌহিদী জনতা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান আ. রউফ পরিকল্পিতভাবে মাহফিল স্টেজে পরিকল্পিতভাবে কবীর বিন সামাদকে অপমান অপদস্ত করেছে। অনতিবিলম্বে চেয়ারম্যান আব্দুর রউফকে যদি গ্রেফতার না করা হয়, ২৪ ঘন্টার মধ্যে যদি ভূমি দস্যু রউফকে গ্রেফতার না করা আন্দোলন গড়ে তুলা হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে রউফ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করা হয় কোন অপ্রিকরঘটনা ঘটলে তার দায় আপনাদের কে নিতে হবে। অতি দ্রুত খুনি আব্দুর রউফের সকল সম্পত্তির তদন্ত করতে হবে। গরিবের ঘের দখলকারী আব্দুর রউফকে গ্রেফতার করতে হবে। সে ২০০৬ সালেও আলেম ওলামাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিলো। সে সৈরাচারের মত আচারন করেছে। কোন সৈরাচারের জায়গা সাতক্ষীরার মাটিতে জায়গা হবে না।

পরে মাজলিসুন মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বিলালী নেতৃত্বে সঠিক বিচারের দাবীতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়।

উল্লেখ্য গতকাল ২৩ এপ্রিল আলিপুর চেকপোষ্ট মাদ্রসা ও মসজিদ কর্তৃক আয়োজিত জনপ্রিয় ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদ আমন্ত্রিত আতিথি ছিলেন। তিনি আলোচনা পেশ করার সময় আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ আমন্ত্রিত আতিথি কবির বিন সামাদকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় মাহফিলের স্টেজে অশালীনভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, থাপড় দিয়ে চোখ বাস্ট করে দেওয়া এবং মারতে উদ্ধত হয়। এ ঘটনায় সারাদেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠিত
  • টাঙ্গাইলে গণভোট সফল করার মূল দায়িত্ব রাজনীতি দলগুলোর: জ্বালানি উপদেষ্টা
  • মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ
  • আমরা কোন রাজনীতিকদের তাঁবেদার না: ছারছিনা পীর
  • মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম