Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরার সাবেক ডিসি ও এসপিসহ ২৫ জনের বিরুদ্ধে তদন্তপূর্বক মামলা গ্রহণের নির্দেশ

Bangla FMbyBangla FM
২:৪২ pm ২৬, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক ও বর্তমান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ২৫ জনের বিরুদ্ধে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ মে) দুপুরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মায়নুদ্দিন ইসলাম এ আদেশ দেন। সাতক্ষীরা সদর উপজেলার শাকরা কোমরপুর এলাকার বৈচনা গ্রামের বাসিন্দা মো. ওবায়দুল্যাহ বাদী হয়ে আদালতে এজাহারটি দাখিল করেন। এজাহারে তিনি এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।

বাদীপক্ষের আইনজীবী ও সাতক্ষীরা বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক জানান, ২০১৪ সালের ১ জানুয়ারি রাজনৈতিক প্রতিহিংসার জেরে ওবায়দুল্যাহর বাড়িঘরে হামলা চালিয়ে বুলডোজার দিয়ে ধ্বংস, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সে সময় মামলা দায়েরের চেষ্টা করলেও পুলিশ তা গ্রহণ করেনি। দীর্ঘ ১৫ বছর পর ক্ষতিপূরণ এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালতের শরণাপন্ন হন তিনি।

এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক ডিসি নাজমুল আহসান, সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সদর থানার সাবেক ওসি মো. ইনামুল হকসহ পুলিশের আরও ১৫ কর্মকর্তা ও সদস্য এবং আওয়ামী লীগের ১০ নেতাকর্মী।

রাজনৈতিক নেতাদের মধ্যে আসামি করা হয়েছে— সাবেক ভোমরা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম শহিদুল ইসলাম, আব্দুল মোমিন গাজী, আব্দুল গনি, কওছার আলীসহ আরও কয়েকজনকে।

বাদী মো. ওবায়দুল্যাহ বলেন, “২০১৪ সালের ১ জানুয়ারি, তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী আমার বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় এবং লুটপাট চালায়। ওই ঘটনার মূল নেতৃত্বে ছিলেন তৎকালীন ডিসি নাজমুল আহসান। এ সময় সাতক্ষীরায় সংঘটিত রাজনৈতিক সহিংসতায় ৪৩ জন নিহত হন, যার মধ্যে ২৭ জন যৌথবাহিনীর গুলিতে প্রাণ হারান। নিহতরা সবাই বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াত ও শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।”

আদালত বাদীর এজাহার আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম