Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সন্ত্রাসী রাজনীতি পছন্দ করে না বিএনপি, প্রতিহত করতে হবে দখল-চাঁদাবাজদের : রাজা

Bangla FMbyBangla FM
৭:০১ am ২৪, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

পাবনা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সন্ত্রাস ও চাঁদাবাজিকে কখনোই সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সাংস্কৃতিক দলের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা। তিনি বলেন, “তারেক রহমান বারবার তৃণমূলে গিয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, কিন্তু কিছু নেতা তা উপেক্ষা করে সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন।”

সোমবার (২৩ জুন) রাতে চাটমোহরের ডিবিগ্রাম ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। রাজা বলেন, “পাবনা-৩ আসনে বিএনপির কিছু নেতার কর্মকাণ্ড দলের আদর্শের পরিপন্থী। যারা দলের নামে দখল, চাঁদাবাজি, সন্ত্রাস করছে—তাদের প্রতিহত করতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, দলের নির্দেশনা উপেক্ষা করে কিছু নেতা তৃণমূলের কর্মসূচিতে বাধা দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। “তাদের রুখে দাঁড়াতে হবে জনগণকে সঙ্গে নিয়েই,” বলেন তিনি।

বৈঠকে তিনি চাটমোহর থেকে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি তুলে বলেন, “বিগত ১৭ বছর ভাঙ্গুড়া থেকে এমপি হওয়ায় চাটমোহরের উন্নয়ন হয়নি। তাই এবার চাটমোহর থেকেই ধানের শীষের প্রার্থী চাই। বাইরের কাউকে মনোনয়ন দিলে চাটমোহরের মানুষ তা মেনে নেবে না।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় নেতা সাদেক আলী মোল্লা এবং সঞ্চালনায় ছিলেন জহুরুল ইসলাম মাস্টার।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

Tags: অপরাধদুর্নীতিবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম