Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিন ফারুকের ড্রেজার দাপটে বিপন্ন ডামুড্যার ফসলি জমিবর্ষার সুযোগে ধানকাঠিতে সক্রিয় ড্রেজার চক্র

Bangla FMbyBangla FM
৭:৩৩ am ২৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে বর্ষা মৌসুমে ফসলি জমি রক্ষার বিষয়টি চ্যালেঞ্জে পরিণত হয়েছে। স্থানীয় তিন প্রভাবশালী ব্যক্তি—‘বোম ফারুক’, ‘ভাণ্ডারী ফারুক’ ও ‘খাঁ ফারুক’—অভিযুক্ত হয়েছেন কৃষিজমিতে গোপনে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের মাধ্যমে জমি ধ্বংস করার অভিযোগে।

স্থানীয় সূত্র ও সরেজমিনে ঘুরে জানা যায়, দীর্ঘদিন ধরেই এ চক্রটি ড্রেজার মেশিন দিয়ে জমি থেকে বালু উত্তোলন করে আসছে। শুধু নিজেরাই নয়, তারা তাদের ভাতিজা ও ভাগিনাদেরও এই কার্যক্রমে যুক্ত করেছেন। বর্ষার পানিতে জমি প্লাবিত হওয়ার সুযোগ নিয়ে তারা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে।

বাহেরচরের ২ নম্বর ওয়ার্ডে আলী হোসেন সরদারের বাড়ির পাশের জমিতে চলছে ড্রেজিং কার্যক্রম। সেখানে কর্মরত শ্রমিক লোকমান জানান, “এই ড্রেজার ভাণ্ডারী ফারুক ও খাঁ ফারুকের। তারা বাহেরচর, এতিমখানার পাশে এবং মডেরহাট এলাকায় একসঙ্গে তিনটি স্থানে ড্রেজার চালাচ্ছে।”

ধানকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মওলা রতন বলেন, “ড্রেজার ব্যবসায়ীরা গোপনে কাজ চালায়। যেভাবে ড্রেজার চলছে, এতে কৃষি জমি ধ্বংস হচ্ছে। এমনকি মাদারীপুরের কালকিনি থেকেও লোক এসে এখানে ড্রেজার চালাচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে, প্রশাসনের সহায়তা ছাড়া প্রতিরোধ সম্ভব নয়।”

এ বিষয়ে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক বলেন, “বিষয়টি নোট করেছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন নাগরিকরা জানান, এই ধরণের অব্যাহত ড্রেজিং কার্যক্রম ভবিষ্যতে খাদ্যনির্ভরতা ও কৃষি উৎপাদন ব্যবস্থাকে মারাত্মক হুমকির মুখে ফেলবে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম