Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চট্টগ্রামে ঈদ শুভেচ্ছার ব্যানার টানানো নিয়ে বিএনপি-ছাত্রদলে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

Bangla FMbyBangla FM
8:32 am 22, March 2025
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামে ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ ও একজন ছুরিকাহত হয়েছেন। 

শুক্রবার (২১ মার্চ) রাত আটটার দিকে নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী ও নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলামের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ দুজন হলেন- জিয়াদুর রহমান ও আনোয়ার হোসেন। তারা শাহ আলমের অনুসারী হিসেবে পরিচিত। আর ছুরিকাঘাতে আহত হন রমিজ দারোয়ান। তিনি শরিফুলের অনুসারী।

খুলশী থানার ভারপ্রাপ্ত কৃর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরের জিইসি মোড় এলাকায় ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে দুটি পক্ষের মধ্যে গতকাল সন্ধ্যায় দ্বন্দ্ব শুরু হয়।

 একপর্যায়ে দুটি পক্ষ কুসুমবাগ এলাকায় মুখোমুখি হয়। সেখানে উভয়পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হন দুজন। আরেকজনকে ছুরিকাঘাত করা হয়।

ওসি মুজিবুর রহমান বলেন, ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে দুটি পক্ষের মধ্যে গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ ও একজন ছুরিকাহত হয়েছেন। 

এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উপদেষ্টা আসিফ-মাহফুজ পদত্যাগ করতে যাচ্ছেন
  • তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
  • বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপনে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা
  • নবাগত ডিআইজি জাহিদুল হাসানকে হাবিবুল্লাহ রায়হানের অভিনন্দন
  • বিএনপি’র নামে চাঁদাবাজি করলে সেই টাকা ফেরত দিতেই হবে : কাজী আলাউদ্দীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম