Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফল মোবাইল শপে চুরির ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধন

Bangla FMbyBangla FM
2:28 pm 17, March 2025
in সারাদেশ
A A
0

 সাইফুল ইসলাম: বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজারে এক ব্যবসায়ীর মোবাইল শপে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। এ সময়ে  বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পুলিশ ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা ।

সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে কালিশুরী বাজারের প্রধান সড়কে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র-যুবকসহ শতাধিক মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী এনায়েত তালুকদারের মালিকানাধীন ‘তালুকদার মোবাইল শপ’ নামের একটি পাইকারি মোবাইল দোকানে ১৫ মার্চ ( শনিবার) ভোররাতে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান ১২৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (প্রায় ৩০ লাখ টাকা মূল্যের), সার্ভিসিংয়ের জন্য আনা ১০টি মোবাইল ফোন এবং তিন দিনের বিক্রির ২ লাখ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লা (ধলু), কালিশুরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এটিএম সিদ্দিক, কালিশুরী কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি ফয়সাল হাওলাদার, ব্যবসায়ী জুয়েল হোসেন সিকদার ও বশির মৃধা।

বক্তারা বলেন, কালিশুরী বাজার একসময় পুলিশ ক্যাম্পের আওতায় ছিল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ ক্যাম্প তুলে নেওয়ার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এ বাজারটি বাউফলের ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ বাজার হলেও বর্তমানে অবহেলিত অবস্থায় রয়েছে।

ব্যবসায়ী এনায়েত তালুকদার বলেন, বাজারের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আমরা চরম আতঙ্কে আছি। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরও বড় আন্দোলনের ডাক দেব।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে টহল পুলিশ বাড়ানো হবে। পুলিশ ক্যাম্প পুনঃস্থাপনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দায়ক ছেলে প্রব্রজা গ্রহণ
  • নোয়াখালীতে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধারাই দেশের আসল নায়ক: তানজিম হাসান সাকিব
  • মৌলভীবাজারে ডেঙ্গুর চাপ,আক্রান্ত বেড়ে সিলেটে ৫১৪
  • মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় এক যুবক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম