Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝিকরগাছায় সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, সাতক্ষীরা থেকে অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
1:31 pm 15, March 2025
in সারাদেশ
A A
0

হুমায়ন কবির মিরাজ:

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামে এক সংখ্যালঘু গৃহবধূকে (৩০) ধর্ষণের চেষ্টার অভিযোগে আলাউদ্দীন সরদার ওরফে পল্টি আলাল (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রাইটা গ্রামে অভিযান চালিয়ে ঝিকরগাছা থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ রাতে গৃহবধূর স্বামী তার দুই মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওই রাতে গৃহবধূ প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে অভিযুক্ত আলাউদ্দিন সরদার সুযোগ বুঝে খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে পড়ে। পরে গৃহবধূ ঘরে ঢুকলে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তবে গৃহবধূর চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত আলাউদ্দীন দ্রুত পালিয়ে যায়, তবে সে সময় তার গামছা, টর্চলাইট ও হাতে থাকা দা ঘটনাস্থলে ফেলে যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বকুলিয়া গ্রামের মৃত: আক্কাস আলীর ছেলে আলাউদ্দিন সরদার গত বছর রোজার মাসেও তিনি একই কাজ করেছিলো। কিন্তু সেসে আওয়ামীলীগ নেতা হওয়ায় রাজনৈতিক পরিচয়ের কারণে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। স্থানীয় কিছু পাতি নেতা ও গ্রাম্য মাতব্বর’রা স্থানীয় ভাবে মিমাংসা করার নাম করে ধামাচাপা দিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী প্রথমে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে পুলিশ রাতভর অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে আসামিকে গ্রেপ্তার করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম