Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শহীদ আসিফ পরিবারে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার উপহার 

Bangla FMbyBangla FM
5:47 pm 08, March 2025
in সারাদেশ
A A
0

শহীদুজ্জামান শিমুল,  সাতক্ষীরা  : সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্র আসিফ হাসানের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন সাতক্ষীরা শহর ছাত্রদলের নেতারা।

শনিবার (৮ মার্চ) দুপুরে শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা আসিফের বাড়িতে গিয়ে তার বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতার সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশী, সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, আহছানিয়া মিশন মাদ্রাসার হাফেজ আমিনুর রহমান, শহর ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম, নাফিজ আহমেদ ও রাশেদ হোসেন, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আরাফাত হোসেন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের লিখন, সাতক্ষীরা ডে নাইট স্কুল অ্যান্ড কলেজের তামীম রশিদ, পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের রাকিবুল ইসলাম প্রমুখ।

শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, “একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে তালবেতাল বক্তব্য দিচ্ছে। তাদের উদ্দেশে বলতে চাই, আমরা শহীদ ওয়াসিম, শহীদ রাব্বিসহ সকল শহীদের মতো জীবন দিতে প্রস্তুত আছি। ইনশাআল্লাহ, সাধারণ শিক্ষার্থী ও জনগণের অধিকার আদায়ে ছাত্রদল সবসময় রাজপথে থাকবে।”

নিহত আসিফ হাসানের পরিবারের সদস্যরা বিএনপি ও ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম