Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে খাতামধুপুর ইউপি চেয়ারম্যান পাইলট বাবু আটক

Bangla FMbyBangla FM
1:08 pm 04, March 2025
in আইন ও আদালত
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা বাবু (পাইলট) কে আটক করা হয়েছে। সৈয়দপুর থানাধীন সদর পুলিশ ফাঁড়ির আইসি নয়ন কুমার মঙ্গলবার (৪ মার্চ) বেলা ৪ টায় শহরের মুন্সিপাড়া জাসদ মোড় থেকে তাকে আটক করেছে। 

মাসুদ রানা পাইলট খাতামধুপুর ইউনিয়নের খিয়ারজুম্মা হাজীপাড়ার বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মৃত মোখলেছুর রহমানের ছোট ছেলে। উক্ত ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগের সাবেক সভাপতি। গত ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

তাঁর বড় ভাই সাবেক জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান লিটন, ভাবী সানজিদা বেগম লাকী সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলালীগ সভাপতি। আর মেঝো ভাই আজমল হোসেন সরকার  খাতামধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। 

আটকের বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট কে ডেভিল হান্ট অপারেশনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল সকালে নীলফামারী আদালতে পাঠানো হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম