Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আধিপত্যবাদ থেকে জনগণকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই : মো. শাহজাহান

Bangla FMbyBangla FM
৭:২৭ am ২৬, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, “রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং আধিপত্যবাদ থেকে জনগণকে সুরক্ষা দিতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই। এ রাষ্ট্রের মালিক জনগণ। ৫ আগস্টের আন্দোলনের পর মানুষ মনে করেছিল তারা রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে, কিন্তু সেই আশা ধরে রাখতে পারেনি।”

তিনি বলেন, “বর্তমানে আমাদের মাঝে কিছু মতপার্থক্য রয়েছে, কেউ সেটাকে বড় করে দেখছে, কেউ ছোট করে। তবে আমি মনে করি, এ পার্থক্য দূর করে ঐক্য গড়া খুব একটা কঠিন কাজ নয়। অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো আবারও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে রাষ্ট্র রক্ষার স্বার্থে।”

বুধবার (২৫ জুন) বিকেলে নোয়াখালীর মাইজদীতে মফিজ প্লাজার সামনে জেলা বিএনপির আয়োজনে এক পথসভায় এসব কথা বলেন তিনি। দীর্ঘ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরে আসাকে কেন্দ্র করে এই পথসভা অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মো. শাহজাহান বলেন, “আপনাদের ভালোবাসা ও আবেগপূর্ণ উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে। আমি প্রতিজ্ঞা করছি, সুখে-দুঃখে সারাজীবন আপনাদের পাশে থাকবো। আপনাদের দোয়া ও ভালোবাসার প্রতিদান আমি কোনো দিন দিতে পারবো না।”

তিনি আরও বলেন, “বিএনপি কখনও ক্ষমতার জন্য রাজনীতি করে না। আমরা জনগণের সঙ্গে আছি এবং থাকব। আওয়ামী বিরোধী আন্দোলনে আমাদের বহু নেতাকর্মী রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা তাদের প্রতি দায়বদ্ধ। বিএনপি শাসক নয়, সেবক হতে চায়। তাই আমরা চাই, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সরকার গঠিত হোক। এ বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।”

পথসভায় জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র টাঙ্গাইল–২ আসন
  • সিরাজগঞ্জে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা দাবিতে মানববন্ধন
  • বান্দরবানে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
  • নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান যৌথবাহিনীর
  • নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম