Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে ইনফো বাংলার মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৫:৪৪ am ১৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

সিলেট প্রতিনিধি , দৈনিক ইনফো বাংলা:

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে দৈনিক ইনফো বাংলা ঘোষিত দেশব্যাপী মাদকবিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পেইন। “একটি কুঁড়ি, দুটি পাতা”-র শহর খ্যাত সিলেটে ১ জুন থেকে শুরু হওয়া এই সপ্তাহব্যাপী কার্যক্রমের সমাপ্তি ঘটে শনিবার (১৪ জুন) নগরীর ৭ নম্বর ওয়ার্ডের নুরানি দিঘির পাড় এলাকায় এক সচেতনতামূলক সমাবেশের মাধ্যমে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইনফো বাংলার সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সায়ীদ মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরানি দিঘি পাড় জামে মসজিদের সেক্রেটারি শাহ জামান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন খোরসেদ আলম, সুলতান সালেক আহমদ পলাশ এবং দৈনিক আজকের বাংলার সিলেট প্রতিনিধি মো. সাইফুল ইসলাম।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন সামাজিক সংগঠন “রক্তের অনুসন্ধানে আমরা”-র প্রতিষ্ঠাতা তারেক আহমদ। তার সঙ্গে সংগঠনের সহ-সভাপতি উজ্জ্বল এম আর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, মহিলা সম্পাদক জেসমিন আক্তার, শিক্ষা সহ-সম্পাদক নওরিন বেগম এবং সদস্য রুনা বেগম, আকরাম খান বাপ্পি, নাদিয়া, ফয়েজ আহমেদ বাপ্পি, জয়, সায়েম ও সীমান্ত বড়ুয়া জয় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক দেশের তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এক অদৃশ্য শক্তির কাছে হার মানছে স্বাভাবিক জীবনযাত্রা। এই ভয়াবহতা থেকে জাতিকে রক্ষায় প্রয়োজন পারিবারিক শিক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা, আইনি পদক্ষেপ, মানসিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি।

তারা ইনফো বাংলার এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, মাদকবিরোধী আন্দোলনকে জাতীয়ভাবে বিস্তৃত করতে হবে এবং প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এতে সম্পৃক্ত করতে হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম