Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মদনে সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ৬৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা, গ্রেপ্তার ১

Bangla FMbyBangla FM
৪:৫১ pm ২৫, মে ২০২৫
in জাতীয়
A A
0

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার মদন উপজেলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৩ মে মদন থানায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখ হারানো চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ওরফে নবাব।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, চলতি বছরের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা, ককটেল নিক্ষেপ ও সহিংসতায় মেহেদী হাসান গুরুতর আহত হন এবং একটি চোখ হারান।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, “বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার (২৫ মে) নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম