Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা কার্যক্রম

Bangla FMbyBangla FM
৮:১৫ am ২৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0

কমল কৃষ্ণ দে,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ মে) সকালে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আওতাধীন মাটিরাঙ্গা জোন এ কার্যক্রম পরিচালনা করে।

নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে—

  • অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে রেশন সামগ্রী,
  • দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী,
  • তিন অস্বচ্ছল পাহাড়ি পরিবারকে ঢেউটিন,
  • ২৫ জন পাহাড়ি ও বাঙালির মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও সেনাবাহিনীর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা প্রায় ৫০০ জন পাহাড়ি ও বাঙালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করেন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম ও উপ-অধিনায়ক মেজর মাসুদ খান উপস্থিত থেকে সেবা গ্রহণকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম বলেন,
“শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জোনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
  • নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫
  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা
  • যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম