Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তরুণদের হাতে পৌর নেতৃত্ব: নলছিটিতে প্রথমবারের মতো ‘তরুণ জনপ্রতিনিধি সিমুলেশন’

Bangla FMbyBangla FM
২:১০ pm ১৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশে প্রথমবারের মতো তরুণদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হলো প্রতীকী পৌর পরিষদ সভা—‘তরুণ জনপ্রতিনিধি সিমুলেশন: নলছিটি পৌরসভা সংস্করণ’। স্থানীয় সরকার কাঠামোয় তরুণদের নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় ঝালকাঠির নলছিটি উপজেলা মিলনায়তনে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা CARO (Care for Assets, Resources and Obligations)-এর Player One Initiative-এর আওতায় এবং স্থানীয় যুব সংগঠন তারুণ্যের নলছিটি-এর বাস্তবায়নে এই উদ্যোগটি নেওয়া হয়।

‘আজকের প্রস্তুতি, আগামীর নেতৃত্ব’—এই স্লোগানে আয়োজনে অংশ নেন নলছিটি পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিনিধিত্বকারী ৯ জন তরুণ ও ৩ জন নারী, যারা বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্ব করেন। তারা প্রতীকী কাউন্সিলর ও মেয়রের ভূমিকায় পৌরসভার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও নাগরিক সেবার বাস্তব চিত্র তুলে ধরেন।

প্রতীকী মেয়রের ভূমিকায় ছিলেন মো. খালেদ সাইফুল্লাহ, যিনি প্রতিটি উপস্থাপনা শুনে সমস্যাগুলো নিরূপণ ও সম্ভাব্য সমাধানের দিকনির্দেশনা দেন।

সিমুলেশনের প্রস্তাবিত সিদ্ধান্তসমূহ:

  • প্রতিটি প্রকল্পে তথ্যফলক স্থাপন করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ
  • পাবলিক ড্রিংকিং ওয়াটার পয়েন্ট স্থাপন
  • বর্জ্য ব্যবস্থাপনায় গার্বেজ জোন নির্ধারণ
  • দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান প্রণয়ন
  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন ও শিক্ষার অগ্রাধিকার
  • সাপ্তাহিক হেলথ ক্যাম্প চালু
  • নাগরিক শুনানি দিবস চালু
  • ডিজিটাল প্রকল্প তথ্যভাণ্ডার গঠন
  • অভিজ্ঞদের নিয়ে নাগরিক উপদেষ্টা পর্ষদ গঠন

উপস্থিত অতিথিরা বলেন:

এই উদ্যোগ তরুণদের রাজনৈতিক সচেতনতা ও প্রশাসনিক দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক।
তারুণ্যের নলছিটি-র সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাত বলেন, “নলছিটির মতো পুরনো পৌরসভা আজ অব্যবস্থাপনায় নাজুক। তরুণদের এই আয়োজন ভবিষ্যৎ গঠনে শক্ত ভিত্তি তৈরি করেছে।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের নলছিটির উপদেষ্টা প্রফেসর শামসুল আলম খান বাহার, সুজনের পৌর সভাপতি একরামুল করিম মিঠু, সাধারণ সম্পাদক খালিদ হাসান তালুকদার, সাংবাদিক, শিক্ষাবিদ ও অভিভাবকগণ।

CARO জানায়, এটি একটি পাইলট ইনিশিয়েটিভ। ভবিষ্যতে এই সিমুলেশন মডেল ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে সম্প্রসারণ করা হবে। তাদের মূল বার্তা:

“Simulate Today, Lead Tomorrow”

সমাপনী ঘোষণা:

সেশন শেষে প্রতীকী মেয়র খালেদ সাইফুল্লাহ ১০টি সিদ্ধান্তের একটি রেজুলেশন পাঠ করেন এবং অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম