Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় প্রেসক্লাব অবমুক্ত করতে সাংবাদিকদের এক সপ্তাহের আল্টিমেটাম

Bangla FMbyBangla FM
৪:১৮ pm ১৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo:  ;confidence:  ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় জোরপূর্বক দখল হওয়া প্রেসক্লাব পুনরুদ্ধারে স্থানীয় প্রশাসনকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন মূলধারার সাংবাদিকরা। বুধবার (১৮ জুন) সকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভায় এ হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

সভায় বক্তারা বলেন, প্রেসক্লাব একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, অথচ কিছু ‘অসাংবাদিক’ ব্যক্তি পূর্ববর্তী সরকারের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে চেয়ার দখল করে রয়েছেন। তারা সাংবাদিকদের ওপর হামলা করে প্রেসক্লাব থেকে বের করে দিয়েছেন। এখন আবার নতুন পরিচয়ে ফিরে এসে ফ্যাসিবাদ বিরোধী সেজে ক্লাব দখল করে রেখেছেন।

বক্তারা দাবি করেন, যাদের সাংবাদিকতা নেই, যাদের পত্রিকা বন্ধ হয়ে গেছে বা যারা দীর্ঘদিন কোনো সংবাদ প্রকাশ করেননি, তারাই চেয়ারে বসে থেকে ক্লাবটিকে ব্যবহার করছেন ব্যক্তি স্বার্থে। তারা খাসজমি দখলসহ নানা অপকর্ম আড়াল করতে প্রেসক্লাবকে ঢাল হিসেবে ব্যবহার করছেন।

সভায় বক্তারা জানান, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে সাতক্ষীরার মূলধারার সাংবাদিকরা একত্রিত হয়ে তাদের বিতাড়িত করবে এবং সামাজিকভাবে বয়কট করবে।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ বেতার, ইনডিপেনডেন্ট টিভি এবং আজকের পত্রিকার প্রতিনিধি আবুল কাশেম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ (বাসস ও বাংলা ভিশন)।

সভায় আরও বক্তব্য দেন—প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী, দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম,আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, চ্যানেল আইয়ের এড. আবুল কালাম আজাদ, দক্ষিণের মশালের সম্পাদক আশেকী ইলাহী, সময় টিভির মমতাজ আহমেদ বাপী প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাবের বিপুল সংখ্যক সদস্য এবং সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন: এস এম হাবিবুল হাসান
সাতক্ষীরা প্রতিনিধি

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম