Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

Bangla FMbyBangla FM
২:০৮ pm ২৯, মে ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আগামী ৩১ মে (শনিবার) শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক কর্মী সম্মেলন। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ মে) জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী। তিনি জানান, দীর্ঘ ১৭ বছর পর কিশোরগঞ্জে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর সফল আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি জানান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা সামিউল হক ফারুকী, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১, ৩ ও ৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, অধ্যাপক ডা. জিহাদ খান ও অ্যাডভোকেট রুকন রেজা শেখ; জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম, শহর আমির আ ম ম আব্দুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অ্যাডভোকেট খালেদ হাসান জুম্মন, জামায়াত নেতা মাওলানা এ. কে. এম. সানাউল্লাহ, এবং ছাত্রশিবির জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলন ঘিরে শহরের বিভিন্ন প্রবেশপথ ও প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। চলছে মাইকিং, পোস্টারিং ও গণসংযোগ। স্টেডিয়ামে মঞ্চ নির্মাণসহ অন্যান্য প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলছে।

জেলা জামায়াত নেতৃবৃন্দ সম্মেলনের সার্বিক সফলতা নিশ্চিত করতে সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম