Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, শিশুসহ আহত ৬

Bangla FMbyBangla FM
১০:১০ am ১৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ হাবিবুর রহমান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ শহরের বাইপাস সড়কে সিএনজি ও বেক্সিমকো ওষুধ কোম্পানির গাড়ির মুখোমুখি সংঘর্ষে পারভীন আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের শিশুসহ আরও ছয়জন আহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) সকাল ১০টার দিকে শহরের পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভীন আক্তার নওগাঁর সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী।

আহতরা হলেন—সিরাজুল ইসলাম, তার স্ত্রী ইসমত আরা, ছোট ভাই সাজির উদ্দিন, সাজির ছেলে আরিফ, পুত্রবধূ সাদিকা এবং সিরাজুলের নাতি শিশু রাফিউল।

জানা গেছে, তারা সবাই একটি সিএনজিতে করে নওগাঁ জজ কোর্টে যাচ্ছিলেন। পথে বেক্সিমকো ওষুধ কোম্পানির একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সবাই আহত হন।

আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পারভীন আক্তারকে মৃত ঘোষণা করেন। রাফিউল ও সাদিকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, “দুর্ঘটনায় জড়িত বেক্সিমকোর গাড়ি ও চালকসহ সিএনজি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম