Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ৩

Bangla FMbyBangla FM
২:১৪ pm ২৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে নিহত হয়েছেন শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিয়াল আহম্মেদ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক।

নিহত পিয়াল আহম্মেদ ইসলামনগর এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—ইসলামনগরের আদর্শ পাড়ার রুবেল হোসেনের স্ত্রী নাসরিন আক্তার, একই এলাকার সোহেল রানার স্ত্রী শ্রাবণী আক্তার এবং সদর উপজেলার ভাদসা দক্ষিণ কোচকুড়ি গ্রামের সামছুদ্দিনের ছেলে রাসেল হোসেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে কোনো পূর্ববিরোধ, ব্যক্তিগত শত্রুতা কিংবা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ শুরু করেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শহর ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত বিচার দাবি করেছেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম