Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুবককে পেটানোর জন্য রাত ৪টায় বিদ্যালয়ের দরজা খুলে দেয় নৈশ প্রহরী আলামিন

Bangla FMbyBangla FM
11:23 am 05, March 2025
in সারাদেশ
A A
0

মো:দিল,সিরাজগঞ্জ

সরকারি নিয়মনীতি তোয়াক্কা করেনা বড় শিমুলপঞ্চসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মোঃ আলামিন।


গত রবিবার দিবাগত রাত্রে দপ্তরী কাম প্রহরী মোঃ আলামিন এর সহযোগিতায় রাত ৪ ঘটিকায় প্রাথমিক বিদ্যালয় কক্ষে পিটানো হয় চোর সন্দেহে মো: রফিক নামের এক যুবকে।


এ বিষয়ে জানতে চাইলে মোঃ আলামিন বলেন, সোনাউল্লা আমার আত্মীয় তিনি আমার কাছ থেকে রাত চারটায় চাবি নিয়েছে আমি প্রতিষ্ঠান খুলে দিয়েছি সেই কক্ষে কি করেছে সেটা আমি জানিনা। আমাকে তিনি বলেন যে স্কুলটি খুলে দিতে হবে । পরে আমি স্কুল খুলে দিই। কিন্তু প্রমান চাইলে তিনি তা দিতে পারেন নাই।

এ বিষয়ে প্রধান শিক্ষক মোছা : তসলিমা বলেন প্রতিষ্ঠানে কি হচ্ছে এখন পর্যন্ত আমি জানিনা। আপনার কাছেই প্রথম শুনলাম। আসলে প্রতিষ্ঠানে রাত্রে কোন প্রকারের বহিরাগত লোক প্রবেশ করা নিষেধ রয়েছে এবং আইনত অবৈধ।

ভুক্তভোগী মো: রফিক বলেন, আমি চোর না। আমাকে রাত তিনটায় আমার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বড় শিমুল পঞ্চ সোনা বিদ্যালয় নিয়ে গিয়ে মারধর করে এবং বলে যে তুমি বলবা আমি চুরি করেছি। তখন তারা ভিডিও সাক্ষাৎকার নেয় ভিডিও সাক্ষাৎকার নেওয়ার পরে সকাল দশটার দিকে আমাকে আমার মুরুব্বীদের কাছে তুলে দেয়। তখন উপস্থিত জনতা আমাকে আবার বেধড়ক মারধর করে। আমি বিচার চাই আমাকে কেন এভাবে মারধর করলো এবং চোর অপবাদ দিল?

ঘটনা সূত্রে জানা যায় সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়ন বড় শিমুল পঞ্চসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশ্বস্ত সূত্রে জানা যায় রবিবার রাত ৪টা দিকে সেহরির আগে চোর সন্দেহে এক যুবককে স্কুল কক্ষে ঢুকানো হয়েছে। ভোর রাতে চোর সন্দেহে ব্যক্তিকে মানসিক ও শারীরিক নির্যাতন করে রবিবার সকাল দশটায় জনগণের হাতে তুলে দেয় গ্রামের কতিপয় কয়েকজন লোক। পরে জনগণের হাতে তুলে দেয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আপনার মাধ্যমে আমি জানলাম, অভিযোগ উত্থাপিত হইলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।


এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ হুমায়ূন কবির বলেন, আমি এবিষয়ে কিছু জানি না, এ সম্পর্কে আমি কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • বাগেরহাটে পরিবহনের ধাক্কায় ১জন মোটরসাইকেল আরোহী নিহত
  • নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা, বিভিন্ন স্থানে বিক্ষোভ রাজনৈতিক দলগুলোর নিন্দা-ক্ষোভ
  • হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
  • ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম