Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইল দেলদুয়ারে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৫ pm ২৪, মে ২০২৬
in Lead News, অপরাধ
A A
0

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম মিন্টু মিয়া (৫৫)। তিনি দেলদুয়ার উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকার আব্দুর রহিমের ছেলে।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, তাদের বাড়ি পাবনা জেলায়। দেলদুয়ার উপজেলার ডুবাইলে অবস্থিত নাসির গ্লাস ইন্ডাস্ট্রিতে ট্রাকচালক হিসেবে চাকরি করেন।

ডুবাইল ওভারব্রিজ সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন। বাসার পাশেই মিন্টু মিয়ার মনিহারি দোকান। গত মঙ্গলবার বিকেলে শিশুটি দোকানে চকোলেট কিনতে যায়। এ সময় মিন্টু প্রলোভন দেখিয়ে তাকে দোকানের ভেতর নিয়ে যায়।

পরে তার ওপর পাশবিক যৌন নির্যাতন চালায়। বাসায় ফিরতে দেরি হওয়ায় তার মা খুঁজতে দোকানে যায়। সেখানে দেখেন শিশুটি বিবস্ত্র অবস্থায় রয়েছে এবং কান্নাকাটি করছে। পরে মিন্টু দোকান বন্ধ করে পালিয়ে যায়। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি এবং দেলদুয়ার থানায় মামলা করা হয়।

এদিকে অভিযুক্ত মিন্টুর পক্ষে এক ব্যক্তি শিশুটির বাবাকে ফোন করে মামলা না করার জন্য হুমকি দেন। টাকা-পয়সা দিয়ে মীমাংসা করার প্রস্তাব দেওয়া হয়। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান বলেন, শিশুটি শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোয়াব পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই ধর্ষণের বিষয়টি জানা যাবে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিশুটির জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tags: অপরাধসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাহ্মণপাড়ায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
  • দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জামায়াত আমিরের
  • বরিশাল বিভাগে চ্যাম্পিয়ান হওয়ায় বাকেরগঞ্জের ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
  • রামিসা হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
  • টানা ৮৬ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম