Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে বজ্রপাতে আহত ৫ চা-শ্রমিক

Bangla FM OnlinebyBangla FM Online
৮:২৯ am ২৪, মে ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চা পাতা উত্তোলনের সময় আকস্মিক বজ্রপাতে পাঁচ নারী চা-শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের প্লান্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন পরি বুনার্জি (৪৫),আলমিনা মুন্ডা (৫০),প্রতিমা পাল (৪৮),মুক্তা বাউরী (৩২) ও রুজিনা নাহার (৪২)। তারা সবাই কুরমা চা বাগানের নিয়মিত শ্রমিক।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার দুপুরে শ্রমিকরা বাগানের প্লান্টেশন এলাকায় নিয়মিত চা পাতা উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এরই মধ্যে আকস্মিক বজ্রপাতে মাঠে থাকা পাঁচ নারী শ্রমিক আহত হন।

ঘটনার পর সহকর্মী শ্রমিক ও বাগান কর্তৃপক্ষ দ্রুত আহতদের উদ্ধার করে সিএনজি অটোরিকশাযোগে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে রুজিনা নাহারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া জানান,বজ্রপাতে আহত পাঁচ নারী শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কুরমা চা বাগানের পঞ্চায়েত সভাপতি নারদ পাসী জানান,আহত শ্রমিকদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।

এদিকে আকস্মিক বজ্রপাতের ঘটনায় কুরমা চা বাগান ও আশপাশের এলাকায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার সময় খোলা মাঠ ও টিলাভিত্তিক চা বাগানে কাজের ঝুঁকি বাড়ছে উল্লেখ করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং আগাম আবহাওয়া সতর্কবার্তা জোরদারের দাবি জানিয়েছেন শ্রমিকরা ও স্থানীয় সচেতন মহল।

Tags: দুর্ঘটনাবজ্রপাতে আহতবাংলাদেশসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে বজ্রপাতে আহত ৫ চা-শ্রমিক
  • বাংলা পত্রিকার ২০৮ বছর, জনগণের সংগ্রামের সহযোদ্ধা ও সাংবাদিকতার ইতিকথা
  • শুধু আবেগ নয়, সুস্থ বেঁচে থাকার জন্য ‘স্পর্শ’ কেন অপরিহার্য
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ছে
  • পল্লবীতে শিশু রামিসা হত্যা: আজই আদালতে চার্জশিট দাখিলের সম্ভাবনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম