Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুড়িগ্রামে ১ কোটি ৭১ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্যসহ আটক ৫

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৯ pm ২৪, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে সীমান্তে অভিযানে এক কোটি একাত্তুর লক্ষ টাকারও বেশী মূল্যের ভারতীয় চোরা চালানি পণ্য জব্দসহ পাঁচজন কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২২ বিজিবি। সেই সাথে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সীমান্ত সুরক্ষায় টহল জোরদার সহ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ২২ বিজিবির সদস্যরা।

রবিবার (২৪ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, গত এক মাসে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ১ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৬৪৯ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানী পণ্য ও গাঁজা, ইয়াবা ট্যাবলেট জব্দ সহ পাঁচজন কারবারি আটক করে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি) সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এবং আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সীমান্ত সুরক্ষায় টহল জোরদার সহ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ২২ বিজিবি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উপাত্ত ছাড়া যেকোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ
  • কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনায় বিক্ষোভ
  • ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে খুলনায় মানববন্ধন
  • ব্রাহ্মণপাড়ায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম