Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে নিরাপত্তা জোরদার

Bangla FMbyBangla FM
10:06 am 05, March 2025
in অন্যান্য
A A
0

মাসুম পারভেজ, রংপুর

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে রংপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ আন্তজেলা ও দূরপাল্লার বাসের লাইন ম্যানেজারদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছে।

আজ ৫ই মার্চ সকালে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন হেডকোয়ার্টারে অনুষ্ঠিত এ সভায় রংপুর বিভাগের বিভিন্ন দূরপাল্লা ও আন্তজেলা বাস কোম্পানির লাইন ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী বাস কোম্পানিগুলোর মধ্যে এনা, এসআর, হানিফ, শ্যামলী, নাবিল, শান্তি, আহনাফ, ডিপজল, গোল্ডেন লাইন, সেন্টমার্টিন, সৌখিন ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া ট্রাক মালিক সমিতি, মোটরযান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বাস মালিক ও লাইন ম্যানেজারদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, সড়ক দুর্ঘটনা রোধে গতি নিয়ন্ত্রণ এবং দূরপাল্লার বাসে দুইজন চালক রাখা বাধ্যতামূলক করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি ঈদের সময়ে অতিরিক্ত ভাড়া আদায় না করার অনুরোধ করেন।

মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার আরও বলেন, যেখানে-সেখানে যাত্রী ওঠানো বন্ধ করা, সন্দেহভাজন যাত্রীদের বিষয়ে হাইওয়ে পুলিশকে অবহিত করা এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বাসে ভিডিও নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হবে।

সভায় ছাত্র প্রতিনিধি ও লাইন ম্যানেজাররা ঈদ উপলক্ষে মহাসড়কে নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানান। জবাবে পুলিশ সুপার আশ্বস্ত করেন যে, গোবিন্দগঞ্জ, বড়দরগা ও তারাগঞ্জ এলাকায় অতিরিক্ত ট্রাফিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিশেষে পুলিশ সুপার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি সুশৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপনে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা
  • নবাগত ডিআইজি জাহিদুল হাসানকে হাবিবুল্লাহ রায়হানের অভিনন্দন
  • বিএনপি’র নামে চাঁদাবাজি করলে সেই টাকা ফেরত দিতেই হবে : কাজী আলাউদ্দীন
  • ভোলাহাট ইসলামপুর এলাকায় ট্রলির সাথে ধাক্কায় ১ শিশুর মৃত্যু  
  • সালথায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম