Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরনদীতে টাকা না পেয়ে কিশোরীর অপারেশন স্থগিত, ক্লিনিক মালিককে ২ লাখ টাকা জরিমানা

Bangla FMbyBangla FM
১০:৫৩ am ২৭, জুন ২০২৫
in অপরাধ
A A
0

মোঃ খায়রুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীর জরুরি অপারেশন পারিশ্রমিক না দেওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ অপারেশন না করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়ায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সুন্দরদী গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে ফাতিমা আক্তার ২৩ জুন মৌরী ক্লিনিকে ভর্তি হন। চিকিৎসক অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করে দ্রুত অপারেশনের প্রয়োজনীয়তা জানান। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ অপারেশনের জন্য নির্ধারিত ১০ হাজার টাকা দিতে না পারায় অপারেশন বন্ধ রেখে তাকে বরিশাল হাসপাতালে প্রেরণ করে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে মৌরী ক্লিনিক মালিক মাহমুদ হোসেন মুহিত শরীফকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধের কারণে মালিককে সতর্ক করে মুক্তি দেওয়া হয়েছে।

ফাতেমার মা রাজিয়া বেগম বলেন, “আমরা অনুরোধ করেছিলাম কিছু ছাড় দেওয়ার জন্য, কিন্তু ক্লিনিকের পক্ষ থেকে কোনো সাহায্য হয়নি।”
অপরদিকে ক্লিনিক মালিক মাহমুদ হোসেন মুহিত শরীফ জানিয়ে বলেন, “স্টাফদের ভুল সিদ্ধান্তের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, “রোগীর জীবন নিয়ে কোনো অবহেলা বা বাণিজ্যিক আচরণ বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম