Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বোয়ালমারী থানার মাহমুদুল হাসান

Bangla FMbyBangla FM
২:৩৮ pm ১৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর জেলার নয়টি থানার অফিসার ইনচার্জদের মধ্যে বোয়ালমারী থানার ওসি (অফিসার ইনচার্জ) মাহমুদুল হাসান ২০২৫ সালের জুন মাসের জন্য জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত রবিবার (১৫ জুন) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়। এরপর ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।

এ সময় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান, ফরিদপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর এবং ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান তাঁর সেবামূলক কাজ, দায়িত্বপরায়ণতা ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখায় এ খেতাব অর্জন করেছেন। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাঁর জিরো টলারেন্স নীতি প্রশংসিত।

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন,
“এই সম্মাননা আমার থানার সকল সদস্যের কঠোর পরিশ্রমের ফল। আমি সর্বদা নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার চেষ্টা করি। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষায় আমার দায়িত্ব পালন করব।”

মাহমুদুল হাসানের এই সাফল্যে জেলা ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুমকিতে হিন্দু পল্লীতে দুর্বৃত্তদের তাণ্ডব
  • এই নির্বাচন প্রমাণ করেছে মানুষ বিএনপিকে ভালবাসে: ড. মঈন খান
  • সালথার বল্লভদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে
  • লক্ষ্মীপুরের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম