বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাদিম হাসান-এর দ্রুত সুস্থতা কামনায় যশোর জেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার যশোরের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সম্মানিত যশোর জেলা সাধারণ সম্পাদক শেখ ফরহাদ রহমান মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শাওন, যশোর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ জেলার ছাত্র অধিকার পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মো: হাবিব, এবং যশোর জেলা যুব অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ নাদিম হাসানের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন এবং তাঁর নেতৃত্বে যুব অধিকার পরিষদ আরও সুসংগঠিত হয়ে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিবেদক: মোঃ আছাদূজ্জামান মিয়া
জেলা প্রতিনিধি, ফরিদপুর

