Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের সংস্কার কাজ বন্ধ, চাঁদা দাবিতে দুর্বৃত্তদের হুমকি

Bangla FMbyBangla FM
৫:০৯ pm ৩১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

চাঁদা না পেয়ে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের চলমান সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে নির্মাণ শ্রমিকরা কাজ ফেলে এলাকা ছেড়ে চলে যান।

জানা গেছে, প্রায় দেড় শত বছরের পুরনো এ হাসপাতালটি রেলওয়ে কর্মীদের জন্য বরাদ্দ থাকলেও বর্তমানে এটিকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ‘জেনারেল হাসপাতাল’-এ রূপান্তরের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে ৬৮ লাখ টাকা ব্যয়ে সংস্কারকাজ চলছিল।

গত ২০ দিন ধরে প্রতিদিন প্রায় ২০ জন শ্রমিক এ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। শনিবার দুপুরে মোটরসাইকেলে করে অজ্ঞাতপরিচয় চার যুবক এসে শ্রমিকদের কাজ বন্ধ করতে বলে।

এ প্রসঙ্গে শ্রমিক সর্দার রবিউল ইসলাম বলেন, “তারা নিজেদের বিএনপি নেতা পরিচয় দিয়ে আমাদের বলেন, ঠিকাদারের সঙ্গে যোগাযোগ না করে কাজ করতে পারব না। আমাদের মোবাইল নম্বর নাকি ঠিকাদারের কাছে দেওয়া আছে, আগে কথা বলতে বলেছে।”

ঠিকাদার সাজু আহমেদ বলেন, “তারেক ও গুড্ডু নামে দু’জন ব্যক্তি আমাকে ফোন করে টাকা দাবি করে। টাকা না দিলে কাজ বন্ধ করে দেবে বলে হুমকি দেয়। আজ তারা এসেই কাজ বন্ধ করে দিয়েছে। এতে রেডিমিক্স মসলা নষ্ট হয়ে গেছে, শ্রমিকরাও নিরাপত্তাহীনতায় পড়েছে। চাঁদা দিয়ে কাজ করার ইচ্ছা আমার নেই, তাই বাধ্য হয়ে কাজ বন্ধ রেখেছি।”

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (আইওডাব্লিউ) শরিফুল ইসলাম বলেন, “আমি ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। তবে এখনো ঠিকাদার পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: দুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজগঞ্জে ৬ আসনের ৫টিতেই বিএনপি, ১টিতে জামায়াত
  • নওগাঁ-২ আসনে জামায়াতের চমক: হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী এনামুল হক
  • নির্বাচনে বিজয় লাভ করেই নিজের ভ্যারিফাই ফেসবুকে জনগণের উদ্দেশ্যে পোস্ট দিলেন, আবুল কালাম আজাদ
  • সিলেট বিভাগের ১৯টি আসনের ১৮টিতে জয় পেয়েছে বিএনপি ১টিতে খেলাফত মজলিস
  • শরীয়তপুর-১ তিন আসনেই ধানের শীষের জয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম