Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামিনের কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ করায় যশোরে কারারক্ষীর বিরুদ্ধে মামলা

Bangla FMbyBangla FM
10:25 am 12, March 2025
in আইন ও আদালত
A A
0

 মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে জামিন করিয়ে দেয়ার কথা বলে পৌনে ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কারারক্ষী মিরাজুল ইসলামের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। 

মঙ্গলবার১১মার্চ  যশোরের শার্শা উপজেলা  যাদবপুর গ্রামের সাজাপ্রাপ্ত আসামি নয়ন ইসলামের স্ত্রী জোছনা খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। কারারক্ষী মিরাজুল ইসলাম যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত আছেন।

মামলার অভিযোগে জানা গেছে, যাবজ্জীবন সাজা হওয়ায় শার্শার যাদবপুর গ্রামের নয়ন যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছে। কারাগারে থাকার সুবাদে কারারক্ষী মিরাজুল ইসলামের সাথে নয়নের পরিচয় হয়। কারারক্ষী মিরাজুল ইসলামের চাচা ও মামা হাইকোর্টের বিচারপতি বলে নয়নকে ৪ মাসের মধ্যে জামিন করিয়ে দেয়ার আশ্বাস দেন। কারারক্ষী মিরাজুল ইসলাম আটক নয়নের সাথে তার জামিন করাতে ৩ লাখ টাকার চুক্তি করে। এরপর নয়নের স্ত্রী জোছনা খাতুন ৩ দফায় ১ লাখ ৮৮ হাজার টাকা দেন কারারক্ষী মিরাজুল ইসলামকে। কিন্তু নয়নকে জামিন করিয়ে দিতে পারেননি মিরাজুল ইসলাম। 

এ কারণে নয়ন তার কাছে টাকা ফেরত চাইলে মিরাজুল ইসলাম টাকা ফেরত দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে নয়নের স্ত্রী জোছনা খাতুন বাদী হয়ে আদালতে এ মামলা করেছেন।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম