Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে ভূমি উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

Bangla FMbyBangla FM
৭:৩২ am ২৩, জুন ২০২৫
in অপরাধ
A A
0

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের ভূমি উন্নয়ন কর্মকর্তা সুজিৎ ভক্তর বিরুদ্ধে ঘুষ দাবি, হয়রানি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি— ঘুষ না দিলে নামজারি বা কর সংক্রান্ত কাজে নানা রকম প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়।

চর বিষ্ণুপুর ইউনিয়নের জাকেরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা আজগর চোকদার ফরিদপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে জানিয়েছেন, জরিপের ডাঙ্গী মৌজার খতিয়ান সংশোধন ও কর অনলাইনে দাখিল করতে গিয়ে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তাকে ১৮ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। পরে দরকষাকষির পর ১০ হাজার টাকা পরিশোধ করলে মাত্র ৩৩৮৯ টাকার রশিদ দেওয়া হয়। বাকি টাকা ফেরত চাইলে তহশিলদার সুজিৎ ভক্ত রশিদ বাতিল ও আরও হয়রানির হুমকি দেন বলে অভিযোগ করেছেন তিনি।

আজগর চোকদার আরও বলেন, “ওই কর্মকর্তার কাছে গেলেই সবাইকে ঘুষ দিতে হয়। তিনি প্রকাশ্যে বলেন, সরকার যে বেতন দেয় তা দিয়ে চলে না, অতএব ঘুষ ছাড়া কাজ হয় না।”

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত ভূমি উন্নয়ন কর্মকর্তা সুজিৎ ভক্ত বলেন, “অভিযোগ ভিত্তিহীন। তিনি নিজেই অনলাইনে আবেদন করে কর পরিশোধ করেছেন। কাজ যথাসময়ে সম্পন্ন হয়েছে।”

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল বলেন, “আমি অভিযোগ সম্পর্কে অবগত। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমি ঢাকায় ট্রেনিংয়ে আছি, অফিসে ফিরে বিস্তারিত কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম