Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে সরকারি জমি দখল করে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস ও কবুতর খামার!

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২২ pm ২৪, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু’র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারি খাস জমি দখল করে হোটেল, অফিস রুম, বসার রুম নির্মাণের অভিযোগ উঠেছে।

এছাড়া সরকারি অর্থ দিয়ে পুকুর পাড় ভরাটের নামে টিভি রুম, কবুতর খামার ও পুকুর দখলে নেয়ার অভিযোগও উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, টিভি রুম ও বসার ঘরটি মাদকের আড্ডা খানায় পরিণত হয়েছে।

ইউনিয়ন ভূমি অফিস সূত্র জানায়, কিশোরগঞ্জে প্রধান বাজারের ১ নম্বর খাস খতিয়ানে ৬৭ দাগে মোট জমি ২ একর ৬৩ শতাংশ। বাজারটি রংপুর টু নীলফামারী মহাসড়কের উপরে হওয়ায় জমিগুলোর মূল্য বেশি। সড়ক সংলগ্ন ১৫ শতাংশ জমিতে হোটেল, অফিস রুম ও ২৫ শতাংশের পুকুর, পুকুরের উপরে হোটেলের রান্না ঘর, টিভি রুম, বসার রুম ও কবুতর খামার করে চেয়ারম্যান প্রায় ৪০ শতাংশ সরকারি জমি দখলে নিয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা।

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হন জাপা মনোনিত এ চেয়ারম্যান। তিনি রাতের অন্ধকারে ও অফিস বন্ধের দিন দোকান ঘর নির্মাণ করেন। এ সরকারি জমিতে রাতের অন্ধকারে পিছনে বড় রুম তৈরি করে হোটেল স্থাপন করে ভাড়া দেন। সেখানে রয়েছে তার অফিস রুম। পুকুর পাড়ে গাইডওয়াল নির্মাণ, মাটি ভরাটের নামে আরও জমি দখল করে কবুতর খামার, টিভি রুম, বসার রুম নির্মাণ করে সরকারি জমি দখলে নিয়েছেন। ওই স্থানটি সন্ধ্যা হলে মাদকের আড্ডা খানায় পরিণত হয়। প্রতি শতক জমি ৩০ লাখ টাকা হিসেবে প্রায় কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি চেয়ারম্যান দখল করেছেন।

গত ১৪ মে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান ও অফিসার ইনচার্জ লুৎফর রহমানসহ আইনশৃংখলা কমিটির সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গের সমন্বয়ে হাটের সুষ্ঠ ব্যবস্থাপনা আনতে উচ্ছেদ অভিযানে চালানো হয়। এসময় থানা সংলগ্ন স্থানে জলাবদ্ধতার পানি পুকুরে নেওয়ার প্রসঙ্গ উঠলে চেয়ারম্যানের দখলে স্থাপনা ও পুকুরটি খাস জমিতে রয়েছে বলে উপস্থিত জনগণের মাঝে পরিস্কার হয়। অথচ পুকুরটি লিজ নিয়েছেন বলে জনগণের মাঝে এতদিন অপপ্রচার চালিয়েছেন চেয়ারম্যান।

এ সময় চেয়ারম্যান উপস্থিতদের সাথে তর্কে জড়িয়ে জমিগুলো তার বল দাবি করেন। পরে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম প্রশাসনকে নির্দেশ দেন, অবৈধ দখলকারীদের উচ্ছেদ করে সরকারি জায়গা দখলে নেওয়ার জন্য। যাদের দখলেই সরকারি জমি রয়েছে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কিশোরগঞ্জ বাজারকে পরিকল্পিত বাজারে রুপ দেওয়ারও নির্দেশ দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে।

অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কিশোরগঞ্জ বাজারের সরকারি জমি অবৈধভাবে দখল করে রেখেছে সদর ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু। তিনি ভিসা প্রতারকদের গটফাদার, দুর্নীতিবাজ, ভূমিদস্যু। এই চেয়ারম্যান এর হাত থেকে কিশোরগঞ্জবাসী মুক্তি চায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে ‘কিশোরগঞ্জ হাট-বাজার সংলগ্ন গরু হাটী পুকুর পাড়ে ও গরু হাটীর বিভিন্ন স্থানে মাটি ভরাটকরণ’ ও ‘কিশোরগঞ্জ হাট বাজার সংলগ্ন পুকুর পাড়ে দক্ষিণ পার্ম্বে গাইড ওয়াল নির্মাণ’ এবং ২০২৪-২৫ অর্থবছরে ‘কিশোরগঞ্জ হাট বাজার সংলগ্ন গরু হাটীতে মাটি ভরাট ও গরুহাটি সংলগ্ন পুকুর পাড়ে প্যালাসাইডিং এর পাশে মাটি ভরাট’ নামে তিনটি প্রকল্পে ৫ লক্ষ ৫৭ হাজার ৮ শত টাকা ব্যয়ে চেয়ারম্যান হোটেলের রান্না ঘর, টিভি রুম, বসার ঘর ও কবুতর খামার করে সরকারি অর্থে কৌশলে জায়গা গুলো দখলে নিয়েছেন।

কিশোরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা আফতাব আলম জানান, আমি নতুন এসেছি। আমাদের কাছে তথ্য এসেছে কিশোরগঞ্জ বাজারে কিছু প্রভাবশালী অবৈধ স্থাপনা করে কোটি কোটি টাকার সরকারি জমি দখল করেছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে আমরা কাজ করছি। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিরাজুল ইসলাম জানান, কিশোরগঞ্জ বাজারের খাস খতিয়ানের ৬৭ দাগে স্থাপনা ও পুকুরসহ প্রায় ৪০ শতাংশ জমি চেয়ারম্যানের দখলে রয়েছে বলে জানা গেছে। কিশোরগঞ্জ হাটে অবৈধ স্থাপনা কতগুলো আছে তা উচ্ছেদে তদন্ত চলমান রয়েছে।

এনসিপির উপজেলা সমন্বয়ক আব্দুল কাইয়ুম জানান, রক্ষক হয়ে ভক্ষকে পরিণত হয়েছেন চেয়ারম্যান। তিনি হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়ে হাট বাজারের সুষ্ঠ ব্যবস্থাপনা না করে নিজেই হাটের কয়েক কোটি টাকার জমি দখল করেছেন। হাটের জমি যারাই দখল করে রেখেছেন তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক হাটের পরিবেশ ফেরাতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম জানান, অভিযোগের প্রেক্ষিতে সংসদ সদস্যদ্বয়, ইউএনও, ওসিসহ আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গ সরেজমিন পরিদর্শন করে সত্যতা পাই। আমরা প্রশাসনের কাছে দাবী করেছি, চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুকুর দখলসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হাটটিকে আধুনিক হাটে পরিণত করার।

অভিযুক্ত কিশোরগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু সরকারি জমি দখলে থাকার বিষয়টি স্বীকার করে বলেন, সরকারের প্রয়োজন হলে ছেড়ে দিব। তিনি দাবি করেন, শুধু আমার দখলে নয় অনেকের দখলে হাটের জমি রয়েছে। সেসব অবৈধ দখল প্রশাসন উচ্ছেদ করলে আমিও জমি ছেড়ে দিব। পুকুর পাড় ভেঙ্গে পড়েছিল, তখন ভাঙ্গন রোধে প্রকল্প নিয়ে কাজ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, কিশোরগঞ্জ বাজারে অবৈধ দখলদারদের চিহ্নিত করে আইনগতভাবে উচ্ছেদ অভিযান প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি অর্থ ব্যবহার করে পুকুর পাড়ে মাটি ভরাট ও গাইডওয়াল নির্মাণের নামে কবুতর খামার, হোটেলের রান্না ঘর, টিভি রুম, বসার রুম করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা আমরা খতিয়ে দেখছি।

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা!
  • সিলেটের বন্দরবাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন
  • বেনাপোলে টুংটাং শব্দে মুখর কামারপল্লী
  • নিরাপত্তা হুমকির অভিযোগে আমির হামজাকে দায়ী করলেন রাশেদ খান
  • নেত্রকোণায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম