Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে:প্রধান উপদেষ্টা

Bangla FMbyBangla FM
৬:০৩ pm ০৬, জুন ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0


২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি, এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, সরকার তাই করছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে, তার মূল কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। বারবার এমন নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট আচরণে রূপ নেয়। এই ধরনের নির্বাচন আয়োজনকারীরা জাতির কাছে অপরাধী হয়ে চিহ্নিত হয়, আর সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা দলগুলোর প্রতি জনগণের ঘৃণা জন্ম নেয়।”

তিনি জানান, এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ ও ব্যাপক অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা, যাতে দেশ নতুন করে কোনো রাজনৈতিক সংকটে না পড়ে। এজন্য প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

ড. ইউনূস বলেন, “সংস্কার, বিচার ও নির্বাচন — এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। আশা করছি, আগামী রোজার ঈদের মধ্যে আমরা সংস্কার ও বিচারের ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছাতে পারব। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের বিচারে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব।”

ভাষণের শেষাংশে তিনি বলেন, “এটা যেন সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়— এই লক্ষ্যেই আমরা কাজ করছি। এই নির্বাচনের মাধ্যমে অভ্যুত্থানে শহিদ হওয়া ছাত্র-জনতার আত্মত্যাগ যেন সফল হয়, তাদের আত্মা যেন শান্তি পায়।”

তিনি জানান, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে।

Tags: ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে ভাষণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম