Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হবিগঞ্জে তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ

Bangla FMbyBangla FM
12:34 pm 22, March 2025
in সারাদেশ
A A
0

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার গুণই গ্রামে। বৃহস্পতিবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, ওই দিন রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ওতপেতে থাকা কয়েক বখাটে তার মুখ চেপে তুলে নিয়ে যায়। পরে গ্রামের একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

এদিকে কিশোরীকে অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে সন্ধান করতে থাকেন। অবশেষে রাত ৩টার দিকে বাড়ির পাশে নির্যাতিতা কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরদিন বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

কিশোরীর চাচা জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা খুবই প্রভাবশালী। এ ঘটনায় যেন মামলা না করা হয় ও কাউকে জানানো না হয়, সে জন্য আমাদের হুমকি দেওয়া হচ্ছে। তবে এ ব্যাপারে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করার পর সদর থানা পুলিশ ওই কিশোরীর সঙ্গে কথা বলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বলেন, ‘পুলিশ ওই কিশোরীর সঙ্গে কথা বলেছে। পরে আমরা বিষয়টি বানিয়াচং থানাকে জানিয়েছি।’

Tags: দলবেঁধে ধর্ষণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম